ঢাকা, শনিবার, ৬ জুন, ২০২৬

চলতি বিপিএলে আর খেলবেন না শোয়েব মালিক

ads

চলতি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। ঢাকা পর্ব শেষে দল সিলেটে উড়াল দিলেও সেখানে যাননি তিনি। হঠাৎ করেই দুবাইয়ে পাড়ি জমিয়েছে এই ক্রিকেটার। এবার জানা গেছে, ঘরোয়া এই টুর্নামেন্টের দশম আসরে আর খেলবেন না শোয়েব।


মূলত, পারিবারিক কারণেই সেখানে গেছেন তিনি। জানা গেছে, গত মঙ্গলবারই (২৩ জানুয়ারি) দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন তিনি। সেখানে গিয়েই পারিবারিক ঝামেলার কথা বরিশাল কর্তৃপক্ষকে অবহিত করেছেন তিনি।


বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মালিক মিজানুর রহমান।


সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ ও তৃতীয় বিয়ে ইস্যুতে বেশ কয়েক দিন ধরেই আলোচনায় শোয়েব মালিক। বিপিএলের নিজেদের প্রথম ম্যাচে ঠিক আগমুহূর্তে তৃতীয় বিয়ের খবর জানিয়েছিলেন তিনি। নানান আলোচনা-সমালোচনার মাঝে মাঠে নেমে রান খরায় ভুগেছেন তিনি।


ফরচুন বরিশালের হয়ে তিন ম্যাচে সব মিলিয়ে মোটের ওপর ২৯ রান পেয়েছেন তিনি। প্রথম ম্যাচে ১৭ রানের পর পরের দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৫ ও ৭ রান। এ ছাড়া বল ঘুরিয়ে তিন ম্যাচে তার শিকার এক উইকেট।

ads
ads
ads

Our Facebook Page